নরসিংদী প্রতিনিধি : নরসিংদী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১২টি দোকান পুড়ে গেছে । এতে প্রায় কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে । আগুনে ভস্মিভ‚ত হয়েছে ১২টি দোকান। সোমবার ভোর ৫টার দিকে নরসিংদী শহরের বড় বাজারের ধারিপট্রি এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর সোয়া ৫টার সময় নরসিংদী বাজারের ধারিপট্রি এলাকায় একটি কাগজের দোকানে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে । মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশেপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে । বাজারের লোকজন নরসিংদী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায় । পারে আগুনের ভয়াবহতা দেখে নরসিংদী,মাধবদী ও পলাশ ফায়ার সাভিসের ৫ টি ইউনিট ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে । আগুনের তিব্রতায় ১২টি দোকান ভস্মিভূত হয়ে যায়। এতে প্রায় ১কোটি টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে ব্যাবসায়ীরা দাবী করেন । আগুনের খবর ছড়িয়ে পড়লে নরসিংদী বাজারের ব্যবসায়ীরা আতঙ্কগ্রস্থ হয়ে ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সহায়তা করেন। কি কারনে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে তার প্রকৃত কারণ এখনো জানা যায়নি । ফায়ার সার্ভিস জানায়, বাজারের গলিগুলো সরু হওয়ায় এবং পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বিলম্ব হয়।




