ads

সোমবার , ২৪ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আধুনিক বাংলাদেশ গড়তে সুশিক্ষার কোন বিকল্প নেই : মাহবুব-উল-আলম হানিফ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৪, ২০১৪ ৭:১৩ অপরাহ্ণ

hanif-2এস এম জামাল, কুষ্টিয়া : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর-৩ আসনের সাংসদ মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, একটি আধুনিক বাংলাদেশ গড়তে সুশিক্ষার কোন বিকল্প নেই। পৃথিবীর যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। পৃথিবীর বুকে বাংলাদেশকে আরও অগ্রসর করতে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। একজন সুশিক্ষিত ব্যাক্তি এক জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তিনি ২৩ মার্চ রবিবার বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পাটিকবাড়ী ইউনিয়নের খেজুরতলা পাটিকাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।
এসময় তিনি বলেন, আমি যখন স্কুলে আসি তখনই মনে পড়ে সেই কথাটি ‘শিক্ষায় জাতির মেরুদন্ড’ আমরা অন্যানো দেশের চেয়ে ১শ বছর পিছিয়ে আছি যা অনেকেই বলে। যার মুলে রয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থা। আমাদের জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার আমূল পরিবর্তন এনেছেন।
মাহবুব-উল-আলম হানিফ বলেন, শিক্ষার্থীদের শুধু পাশ করলেই হবে না। ভাল ফলাফল করতে হবে। ভাল ফলাফলই পারে একজন শিক্ষার্থীর জীবনের শেষ ধাপের লেখাপড়া পর্যন্ত পৌছে দিতে। তাই লেখাপড়ার মান উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
hanif picপাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান এর সভাপতিত্বে পাটিকাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান সফর উদ্দিন এর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফীন, আলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আক্তারুজ্জামান বিশ্বাস, সদর থানা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী সেলিনুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ঝাউদিয়া ইউনিয়নের চেয়ারম্যান বখতিয়ার উদ্দিন, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আলী মোর্ত্তজা খসরু প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!