ভাণ্ডারিয়া (পিরোজপুৃর) প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে শুক্রবার বিকেলে ভাণ্ডারিয়া উপজেলা যুবলীগ,ছাত্রলীগ ও স্বেচ্ছা সেবকলীগের যৌথ আয়োজনে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক মোঃ মহিউদ্দিন মহারাজ। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ মিজানুর রহমান নিপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন,টুঙ্গীপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ হাফিজুর রশিদ তারেক । এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক মোঃ ফাইজুর রশিদ খশরু,যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ শফিক মন্নান,ছাত্রলীগের সভাপতি এহসাম হাওলাদার,সাধারণ সম্পাদক মোঃ কাইয়ুম জোমাদ্দার,স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মোঃজাকির হোসেন বেপারি সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,ভাণ্ডারিয়া সহ দক্ষিনাঞ্চলের উন্নয়েন ক্ষেত্রে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তার(আনোয়ার হোসেন মঞ্জুর) সমর্থীত প্রার্থী আতিকুল ইসলামকে ভোট দিয়ে জয়জুক্ত করুন
এবং উন্নয়নের ধারা তরান্বিত রাখতে সকলে ঐক্যবদ্ধ হয়ে আনোয়ার হোসেন মঞ্জুর হাতকে
শক্তিশালি রাখার আহবান জানান।




