ads

বৃহস্পতিবার , ২০ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় নাগরিককে ফেরত দিয়েছে বিজিবি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২০, ২০১৪ ২:১১ অপরাহ্ণ

bangladeshচুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সীমান্তে এক ভারতীয় নাগরিককে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২০ মার্চ বৃহস্পতিবার দুপুর ১২ টায় দু’দেশের কোম্পানী কমান্ড পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাপষ ঘোষ (৩৬) নামের এ ভারতীয় নাগরিককে বিজিবি-বিএসএফ এর কাছে ফেরত দেয়। চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনা চেকপোষ্ট সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের কাছে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গাস্থ-৬ ব্যাটালিয়নের দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল আউয়াল খান, ইমিগ্রেশন ইনচার্জ মাহাবুবুর রহমান এবং ভারতের পক্ষে নদীয়া জেলার চাপড়া থানার গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর ভাস্কর জয়শাল ও ইমিগ্রেশন ইনচার্জ পার্থ শিং।
বিজিবি জানায়, ২২ জানুয়ারি ভারতের নদীয়া জেলার কেষ্টগঞ্জ থানার লোনাগঞ্জ গ্রামের কালিপদ ঘোষের ছেলে তাপষ ঘোষ কুসুমপুর সীমান্তের ৬২ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বেনীপুর ক্যাম্পের বিজিবি তাকে মদসহ আটক করে। দীর্ঘ ২ মাস চুয়াডাঙ্গা জেলে কারাভোগের পর বৃহস্পতিবার সকালে কারাগার থেকে মুক্তি পেলে তাকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়া হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!