ads

বুধবার , ১৯ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মুজিব কোটের বুক পকেটে আটকা পড়েছে দেশের সকল আইন : গয়েশ্বর চন্দ্র

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৯, ২০১৪ ২:৫৫ অপরাহ্ণ

Babu-G-C-Rai-picশ্যামলবাংলা ডেস্ক : বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দেশের বিচার ব্যবস্থার সমালোচনা করে বলেছেন, ‘জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, হাইকোর্ট, সুপ্রিমকোর্ট যেদিকেই তাকাই দেখি শুধু মুজিব কোট; আদালতের কণ্ঠরোধ করে মুজিব কোটের বুক পকেটে আটকা পড়েছে দেশের সকল আইন।’ বিএনপি নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবিতে এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ১৯ মার্চ বুধবার  জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা ফোরাম আয়োজিত  যুব সমাবেশে তিনি ওই কথা বলেন ।

Shamol Bangla Ads

বিএনপির আন্দোলন সম্পর্কে গয়েশ্বর রায় বলেন, ‘গণতন্ত্রের দরজা বন্ধ হয়ে গেলেও, আমরা বিকল্প দরজার ব্যবস্থা করবো। পিণ্ডির শিকল যদি ভাঙতে পারি তবে দিল্লির শিকলও ভাঙতে পারবো।’

তিনি বলেন, ‘জনগণই সকল ক্ষমতার উৎস এটি আওয়ামী লীগ বিশ্বাস করে না, তারা মনে করে প্রতিবেশী ভারতই তাদের সকল ক্ষমতার উৎস। আসলে সি হ্যাজ বিন ব্ল্যাকমেইলড বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট।’

Shamol Bangla Ads

সরকারের সমালোচনা করে তিনি বলেন, এই সরকার যে ধরনের দায়িত্বজ্ঞানহীন এবং লাগামহীন কথা বলে তা শতভাগ ভোট পেয়ে নির্বাচিত সরকারের মুখেও বেমানান।’

স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের রহমতুল্লাহর সভাপতিত্বে যুব সমাবেশে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, দেশপ্রেমিক নাগরিক সংগঠনের সভাপতি আহসানুল্লাহ শামীম, দেশনেত্রী ফোরামের সভাপতি খালেদা ইয়াসমীন প্রমুখ

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!