চাটমোহর প্রতিনিধি : সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে পাবনার চাটমোহরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
সকাল ৯ টায় শহীদ মিনার এলাকা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী শিক্ষক, সুশিল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, ও উপজেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে এক বর্নাঢ্য র্যালী বের হয়ে চাটমোহর পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
উপজেলা পরিষদের উদ্যোগে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মোজাম্মেল হক সমাজী পাবলিক লাইব্রেরীর উদ্যোগে অরবিটল লিংক স্কুল এন্ড কলেজ চত্বরে চিত্রাংকন প্রতিযোগীতা ও দেশের গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ ছাড়া সকাল ৯ টায় ছাইকোলা জেবনার মাঠে চলনবিল এলাকার মুক্তিযোদ্ধাদের মিলন মেলা বসে। বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনগুলো দিবসটি উপলক্ষ্যে র্যালী করেছে। উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সকালে জন্মদিনের কেক কাটা হয়েছে।




