ads

শুক্রবার , ১৪ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে হিন্দু ব্যবসায়ীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে হত্যার হুমকি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ১৪, ২০১৪ ৮:৪৭ অপরাহ্ণ

sherpur disস্টাফ রিপোর্টার : নিজেদের জঙ্গী মাফিয়া চক্রের সদস্য দাবি করে ওই সংঠনের জন্য এক হিন্দু ব্যবসায়ীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবী করা হয়েছে। অন্যথায় তাকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় জেলা শহরের নয়আনী বাজারের পরিমল বস্ত্রালয়ের মালিক সুমন কমার সাহা ১৪ মার্চ শুক্রবার সদর থানায় একটি জিডি করেছেন।

Shamol Bangla Ads

জিডিতে উলে­খ করা হয়েছে বিগত তিনদিন যাবত নিজেকে জঙ্গী মাফিয়া চক্রের সদস্য দাবী করে সীমান্ত এলাকায় তাদের অবস্থান এমন পরিচয় দিয়ে এক ব্যাক্তি মুঠোফোনে (ফোন-০১৮৫৯৪৯৬৯৯৪) ২০ লাখ টাকা দাবী করে। দ্রুত টাকার ব্যবস্থা করা না হলে হত্যার হুমকি দেওয়া হয়।
ঘটনার সত্যতা জানতে উপরোক্ত মুঠোফোনে যোগাযোগ করা হলে নিজেকে জঙ্গী মাফিয়া চক্রের সদস্য বলে টাকা দাবীর কথা স্বীকার করেছেন ওই ব্যাক্তি।
এ ব্যাপারে শেরপুরের পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম বলেন, এ জেলায় কোন জঙ্গী মাফিয়া আছে বলে আমাদের জানা নেই। সম্ভবত একটি ধান্দাবাজ চক্র ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা চালাচ্ছে। ইতোমধ্যেই মোবাইল ট্র্যাকিং করে তার অবস্থান জানা গেছে। তাদের ধরতে পুলিশ কাজ করছে।
জেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক কানু চন্দ্র চন্দ বলেন,এমনিতেই হিন্দু স¤প্রদায় উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছে। চাঁদা দাবী করে হত্যার হুমকি তাদের আরও চিন্তায় ফেলে দিয়েছে। তিনি দ্রুত পুলিশী ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সুপারের প্রতি অনুরোধ জানিয়েছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!