ads

শুক্রবার , ১৪ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতে দীর্ঘ ২ বছর সাজাভোগের পর দেশে ফিরল ৫ নারী-পুরুষ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ১৪, ২০১৪ ৩:৪৬ অপরাহ্ণ
ভারতে দীর্ঘ ২ বছর সাজাভোগের পর দেশে ফিরল ৫ নারী-পুরুষ

ইয়ানুর রহমান, যশোর : ভারতে দীর্ঘ ২ বছর সাজাভোগের পর বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরল ৫ নারী-পুরুষ। ভারতের পেট্টাপোল বিএসএফ ক্যাম্পের সদস্যরা বেনাপোল চেকপোস্ট দিয়ে বিজিবি সদস্যদের কাছে তাদেরকে হস্তান্তর করে।

Shamol Bangla Ads

পরে এই ৫ বাংলাদেশিকে বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করলে আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশ মহিলা আইনজীবি সমিতি ও মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস যশোর তাদেরকে নিজ নিজ বাড়িতে ফেরত পাঠানোর জন্য গ্রহন করে।
দেশে ফেরত আসা নারী-পুরুষরা হলো, যশোর জেলার উপশহর এলাকার নূর বক্সের মেয়ে সুমি আক্তার (২৬) ও শার্শার কন্যাদহ গ্রামের গিয়াসউদ্দিনের মেয়ে সালমা খাতুন (২১), সাতক্ষীরা জেলার খানপুর এলাকার গোলাম আলীর মেয়ে রোজিনা খাতুন(২৬), রাজশাহী জেলার গোদাগাড়ি থানার গডডাং গ্রামের সিরজি ওরাউ এর দুই ছেলে বাহাদুর (১৯) ও স্বপন (২১)।
এ বিষয়ে বেনাপোল চেকপোষ্ট বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল­াহ জানান, দেশে ফেরত আসা এই ৫ বাংলাদেশি ২ বছর আগে সীমান্তের বিভিন্ন অবৈধ পথ দিয়ে ভারতে যায়। কোলকাতা এলাকার বাসাবাড়ীতে কাজ করার সময় সেখানকার পুলিশ তাদের আটক করে। পরে মূর্শিদাবাদ জেলার জাবালা শেল্টার হোমে মহিলা ৩ জন ও আনন্দ শেল্টার হোমে ছেলে ২টির ঠাই হয়।
ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মাধ্যমে দীর্ঘদিন চিঠি চালাচালির এক পর্যায়ে তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়। অবশেষে ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এদের দেশে ফেরত আনা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!