ads

শুক্রবার , ১৪ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রকাশ্য দরবারে শারীরিক প্রতিবন্ধী মহিলা মেম্বারকে পিটিয়েছে সন্ত্রাসীরা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ১৪, ২০১৪ ৭:০২ অপরাহ্ণ
প্রকাশ্য দরবারে শারীরিক প্রতিবন্ধী মহিলা মেম্বারকে পিটিয়েছে সন্ত্রাসীরা

নরসিংদী প্রতিনিধি : সাদা কাগজে স্বাক্ষর না দেয়ায় রোকেয়া বেগম নামে এক শারীরিক প্রতিবন্ধী মহিলা মেম্বারকে প্রকাশ্য দরবারে মারধোর করেছে কতিপয় সন্ত্রাসী। ১৩ মার্চ বৃহস্পতিবার নরসিংদী সদর উপজেলার বাগহাটা গ্রামে শীলমান্দী ইউনিয়ন পরিষদের মেম্বারদের সামনে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার রাত ৮:৩০মিনিটে মহিলা মেম্বার রোকেয়া বেগম নরসিংদী প্রেসক্লাবে গিয়ে সাংবাদিকদের কাছে কান্না বিজড়িত কণ্ঠে এই অভিযোগ পেশ করেন।

Shamol Bangla Ads

জানা গেছে, নরসিংদী সদর উপজেলার বাগহাটা গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী রোকেয়া বেগম একজন শারীরিক প্রতিবন্ধী। তার বাম হাতটি একেবারেই পঙ্গু। সে সেবা প্রতিবন্দী নারী পরিষদ নামে একটি সংগঠনের সভানেত্রী এবং কেন্দ্রীয় একটি প্রতিবন্ধী সংসদের সহ-সভানেত্রী। তার স্বামী দীর্ঘদিন যাবত ইটালিতে বসবাস করছে। সে এলাকায় প্রতিবন্দীদের কল্যানে কাজ করে বিধায় এলাকার মানুষ তাকে গত ইউপি নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করে। সে বর্তমানে শীলমান্দী ইউনিয়ন পরিষদের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার। সা¤প্রতিককালে তার বাড়ীর পাশে জনৈকা জোছনা বেগমের দুই শতাংশ জমি ক্রয় করার কারনে তার দেবর, ভাসুররা তার প্রতি ক্ষিপ্ত হয়। তারা দীর্ঘদিন যাবত মেম্বার রোকেয়া বেগমকে হুমকি ধমকি দিয়ে আসছিল। ঘটনাটি ইউপি চেয়ারম্যান আব্দুল বাকীরকে জানালে তিনি গতকাল বৃহস্পতিবার স্থানীয়ভাবে একটি শালিশ বৈঠক আহবান করে। এতে উপস্থিত হন ৫ নং ওয়ার্ডের মেম্বার আবুল কালাম ও ৪ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল বাতেন। সভার শুরুতেই মেম্বারসহ কয়েকজন দরবারী মহিলা মেম্বার রোকেয়াকে একটি সাদা কাগজে স্বাক্ষর করতে বলে। প্রত্যুত্তরে রোকেয়া জানায় যে, লিখিত কাগজ ছাড়া সে স্বাক্ষর করবে না। এতে তারা রোকেয়ার প্রতি ক্ষিপ্ত হয়ে দুর্ব্যবহার শুরু করলে রোকেয়া এর প্রতিবাদ জানায়। সাথে সাথেই রোকেয়ার দেবর কামাল উদ্দিনের ছেলে ফাহিম, ভাসুর আফাজ উদ্দিনের ছেলে রাসেল, কামাল,সাকিল, দেলোয়ার এবং দেবরেরস্ত্রী নাসিমা বেগমসহ ৭/৮ জন সন্ত্রাসী উপস্থিত মেম্বার ও দরবারীদের সামনে রোকেয়ার উপর হামলা চালায়। তারা প্রকাশ্য দরবারে প্রতিবন্ধী রোকেয়াকে শারীরিকভাবে নির্যাতন করে। পরে উপস্থিত কয়েকজন লোকের সহায়তায় সে তাদের হাত থেকে বেঁচে যায়। এব্যাপারে নরসিংদী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!