ads

শুক্রবার , ১৪ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার হলিউডের ছবিতে গান গাইলেন সোনাক্ষী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ১৪, ২০১৪ ৮:৩৪ অপরাহ্ণ

sonakshiশ্যামলবাংলা বিনোদন : অভিনয় ও নাচে পারদর্শিতা দেখানোর পর এবার গায়কি প্রতিভারও পরিচয় দিলেন বলিউডের অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তাও আবার হলিউডের ছবিতে গান গেয়েছেন প্রখ্যাত অভিনেতা শত্রুঘ্ন সিনহা তনয়া সোনাক্ষী। সম্প্রতি থ্রিডি অ্যানিমেশন ছবি ‘রিও’র সিক্যুয়েলে কণ্ঠ দেওয়ার পাশাপাশি ছবিটির জন্য দুই কলি গানও গেয়েছেন ২৬ বছর বয়সী এ তারকা অভিনেত্রী। স¤প্রতি এক খবরে ওই তথ্য জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।

Shamol Bangla Ads

ব্রাজিলিয়ান নির্মাতা কার্লোস সালডানা পরিচালিত ‘রিও ২’ ছবির অন্যতম প্রধান দুটি চরিত্র তোতাপাখি টাইলার ব্লু ও জুয়েল। সম্প্রতি ছবিটির হিন্দি ডাবিংয়ের সময় জুয়েল চরিত্রে কণ্ঠ দিয়েছেন সোনাক্ষী। শুধু তা-ই নয়, ছবিটির একটি পার্টি সিকোয়েন্সের জন্য দুই কলি গানও গেয়েছেন তিনি।
এ ব্যাপারে সোনাক্ষী বলেন, আমি ‘‘রিও ২’’ ছবির ডাবিংয়ের কাজটি দারুণ উপভোগ করেছি। কারণ এটি খুবই মজার একটি ছবি। এখানে ব্লু চরিত্রে কণ্ঠ দিয়েছেন ইমরান। কাজ করার সময় আমার মনে হয়েছে, ব্লু এবং জুয়েল চরিত্রের জন্য ইমরান এবং আমি দারুণ মানিয়ে গেছি। এটা আমার জন্য সম্পূর্ণ নতুন একটি অভিজ্ঞতা। আরেকটু বেশি গান গাওয়ার সুযোগ পেলে আমার খুব ভালো লাগত। কিন্তু দুঃখের বিষয় হলো, আমি স্রেফ একজন বাথরুম সিঙ্গার।
‘রিও ২’ মুক্তি পাচ্ছে এ বছরের ১১ এপ্রিল। মূল ছবিতে জুয়েল ও ব্লু চরিত্রে কণ্ঠ দিয়েছেন যথাক্রমে অ্যানি হ্যাথঅ্যাওয়ে ও জেসি আইজেনবার্গ। আর ছবিটির ভারতীয় সংস্করণে জুয়েল ও ব্লু চরিত্রে কণ্ঠ দিয়েছেন যথাক্রমে সোনাক্ষী সিনহা ও ইমরান খান।

Need Ads
error: কপি হবে না!