বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতের মায়ের বকুনী সইতে না পেরে কিশোর উত্তম মহন্ত (১৪) শনিবার সন্ধ্যায় আত্মহত্যা করে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী বৈরাগীপাড়া গ্রামের নৃত্য মহন্তে কিশোর পুত্র উত্তম মহন্ত মায়ের বকুনী সইতে না পেরে গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় বাড়ীর সবার অজান্তে তার শোবার ঘরের সিলিঙ্গের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। কিছুক্ষণ পরে উত্তমের মা ঘরে প্রবেশ করলে সে তার কিশোর পুত্র উত্তমের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে হাও মাও করে চিৎকার দেয়। চিৎকার শোনে প্রতিবেশীরা তার বাড়ীতে এসে ভিড় জমায়। পরে এলাকাবাসীরা থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের প্রার্থমিক সুরতহাল রির্পোট তৈরী করে। এব্যপারে স্থানীয় থানায় ইউডি মামলার প্রস্তুতি চলছে।




