ads

মঙ্গলবার , ২২ ফেব্রুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিক্ষাপ্রতিষ্ঠান আর বন্ধ করতে চাই না: শিক্ষামন্ত্রী

খবর টি পড়েছেন : ২১৩
শিক্ষাপ্রতিষ্ঠান আর বন্ধ করতে চাই না: শিক্ষামন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

এক মাসের বন্ধ শেষে আজ থেকে মঙ্গলবার খুলেছে দেশের মাধ্যমিক থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান। তবে আর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চান না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার সকালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) মিলনায়তনে দেশের ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানকে ভার্চুয়ালি যুক্ত করে নতুন শিক্ষাক্রমের পাইলটিং কর্মসূচির উদ্বোধন করা হয়। ওই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

Shamol Bangla Ads

দীপু মনি বলেন, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে। করোনার কারণে আবারও আমরা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চাই না। শিক্ষামন্ত্রী বলেন, নতুন কারিকুলামে শিক্ষার্থীরা নিজেরা করে করে শিখবে। যতটা সম্ভব ভালোভাবে তারা শিখবে। নতুন কারিকুলামে শিক্ষার্থী দক্ষ, যোগ্য হবে, মানবিক বোধ সম্পন্ন হয়ে গড়ে উঠবে। আমাদের উদ্দেশ্য যতগুলো জাতীয় লক্ষ্য আছে তা অর্জন করা, শান্তিপূর্ণ সুখী সমৃদ্ধ দেশ গড়া। শিক্ষক ও অভিভাবকসহ সবার প্রতি আমার আহ্বান-পাইলটিং হচ্ছে কোথায় কোথায় সমস্যা আছে তা যেনও আমাদের জানানো হয়, আমরা যেন সবচেয়ে ভালো কারিকুলাম প্রণয়ন করতে পারি।

এ সময় অনুষ্ঠানে শিক্ষকসহ অনুষ্ঠানে কারিকুলাম বাস্তবায়ন সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

Shamol Bangla Ads

শিক্ষা উপমন্ত্রী বলেন, পাইলটিং যেটা হচ্ছে, তাতে শিক্ষকরাই জানবেন কোথায় কোথায় দুর্বলতা রয়েছে। সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সক্ষমতা এক নয়, সকল শিক্ষার্থীর সক্ষমতাও এক নয়। এই বিষয়গুলির দিকে লক্ষ্য রাখতে হবে।

এনসিটিবির সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক মশিউজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহে নকল স্বর্ণের বার দেখিয়ে প্রতারণা, গ্রেফতার ২ পরবর্তী সংবাদ প্রথম ডোজ দেওয়া বন্ধ হচ্ছে না : স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads