সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় ফিরোজ আলী (৫০) নামে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। সে অত্র উপজেলার কদমকুড়ি গ্রামের জেহের আলীর ছেলে। জানা যায়, শনিবার সকালে বাড়ী থেকে বের হওয়ার পর আর সে বাড়ী ফিরে আসেনি। রোববার সকাল ৭টায় ডাহিয়া বাজার সংলগ্ন কদমকুড়ি মাঠে সাইফুলের শ্যালো মেশিনের পার্শে সাইফুল তার নিজ জমিতে মৃত দেহ পরে থাকতে দেখে নিহতের পরিবারে খবর দেয়। এলাকাবাসী জানায়, পূর্ব শত্রুতার জের ধরে হত্যা কান্ডের ঘটনাটি ঘটতে পারে। সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম লাশ পাওয়ার ঘটনাটির সত্যতা স্বীকার করেছেন।




