পাবনা প্রতিনিধি : পাবনায় তীব্র শৈত্য প্রবাহ ও কনকনে শীতে জন জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঈশ্বরদী আবহাওয়া দপ্তর সুত্রে জানা গেছে রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। শহরের ছিন্নমূল মানুষ এবং নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষ অবর্ননীয় দুর্ভোগ পোহাচ্ছে। অনেকেই আগুন তাপিয়ে শীত নিবারনের চেষ্টা করছে। শহরের ফুটপাত, হকার্স মার্কেটসহ শীতবস্ত্রের দোকানগুলোতে ছিল উপচে পড়া ভীড়।
এদিকে শীতের প্রকোপ বৃদ্ধির সাথে সাথে এ জেলায় বেড়েছে শীত ও শীত জনিত রোগ। বিশেষ করে শিশুদের মধ্যে নিউমোনিয়া ও কোল্ড ডায়রিয়ার রোগের প্রদুর্ভাব ব্যাপকভাকে বৃদ্ধি পেয়েছে। গত তিন দিনে শুধু মাত্র পাবনা জেনারেল হাসপাতালে নিউমোনিয়া ও কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শতাধিক শিশু ভর্তি হয়েছে।




