মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারে সমাজ কল্যাণ সৈয়দ মহসীন আলী এমপি সংবাদ সম্মেলন করেছেন। ২ মার্চ রোববার দুপুর ১২ টার দিকে শ্রীমঙ্গল সড়কের বাস ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়।
সংবাদ সম্মেলন সমাজ কল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী বলেছেন-তিনি নবীগঞ্জবাসীকে কটুক্তি করে কিছু বলেননি। বলেছেন শুধু মামলাকারীদের। এছাড়া জনসম্মুখে ধুমপানও করেননি। তিনি বলেন, যা সংবাদ নয় তা দিয়ে অহেতুক সংবাদ সৃষ্টি করে জাতির কাছে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারী মৌলভীবাজারের খলিলপুর ইউনিয়নের কেশবচর গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করতে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী ঐ স্থানে যান।
এই সময় পাশ্ববর্তী হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মিটাপুর-মিলাদপুর গ্রামবাসি তার কাছে মৌলভীবাজার ও নবীগঞ্জের মিলন স্থলে পাশের এরাবরাক (শাখা বরাক) নদীতে ব্রিজ নির্মানের দাবি তুলেন।
এই সময় দাবি উত্তাপনকারীদের উদ্যেশ্য করে তার এক মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। এ নিয়ে নবীগঞ্জ এলাকায় মিছিল সমাবেশ, প্রতিবাদ হয়েছে।
এ ঘটনায় গতকাল রোববার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন মন্ত্রী। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা মসুদ আহমদ, আনছার আহমদ, ফজলুল করীম, আতাউর রহমান, স্বেচ্ছাসেবক লীগের নুরুল ইসলাম প্রমুখ।
মন্ত্রী তার বক্তব্যে বলেন বিগত চার বছর পূর্বে ঐ-স্থানে একটি ব্রিজ নির্মানের উদ্যোগকে কেন্দ্র করে দুই উপজেলারবাসীর মধ্যে মামলা মকদ্দমা হয়। আসামীরা জেল খাটেন। এই মামলার আসামীদের কয়েকজন ইতিমধ্যে মারা গেছেন। তাদের এই স্মৃতিস্মরণ করে দাবী উত্তাপনকারীদের উদ্যেশ্য করে বলেন ব্রীজ নির্মাণ করার পূর্বে যারা বিনা অপরাধে জেল খেটেছে এবং এখন জীবিত নেই সেই সব মুরব্বিদের কবরের কাছে গিয়ে মাপ চাইতে হবে অপরাধীদের। তার দাবি এখানে নবীগঞ্জবাসীকে উদ্দেশ্য করে কোন কটুক্তি করা হয়নি। সংবাদ সম্মেলনে জেলার প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সংবাদিকরা উপস্থিত ছিলেন।




