মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের ‘কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপ” এর প্রথম প্রতিষ্ঠানে বার্ষিকী ১ মার্চ শনিবার উদযাপন করা হয়েছে। পৌর শহরের রেলওয়ে জুনিয়র স্কুল প্রাঙ্গনে দুপুর ১২টায় প্রতিষ্টা বার্ষিকী উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল ও কেক কাটার মাধ্যমে অনুষ্টানের সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আসম কামরুল ইসলাম।
কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি মুর্শেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামছুদ্দিন বাবুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পরিভেজ বখ্শ, পৌর কাউন্সিলর কায়সার আরিফ, সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতই, রেলওয়ে জুনিয়র স্কুল এর প্রধান শিক্ষক ফয়জুর রহমান, সাংবাদিক তারেক হাসান, সুমন আহমদ ও এইচ ডি রুবেল প্রমুখ। মিলাদ পরিচালনা করেন মাওলানা আব্দুল জলিল।
পরে মুক্ত স্কাউট এর সকল সদস্য ও শিক্ষার্থীদের নিয়ে এক র্যালী শহর প্রদক্ষিণ করে।




