ads

মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চারঘাটে উৎসব মূখর পরিবেশে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৫, ২০১৪ ১১:৫৮ পূর্বাহ্ণ
চারঘাটে উৎসব মূখর পরিবেশে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : চারঘাটে উৎসব মূখর পরিবেশে গতকাল সোমবার স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলার ৭৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে তৃতীয় থেকে ৫ম শ্রেণির ছাত্রছাত্রীরা ৭টি পদে এক বছরের জন্য তাদের প্রতিনিধি নির্বাচিত করে। নির্বাচিত প্রতিনিধিদের প্রথম বৈঠকে পদ বন্টন করা হয়। পদগুলো হলো- পরিবেশ সংরক্ষণ, পুস্তক ও শিখণ সামগ্রী, স্বাস্থ্য, ক্রীড়া ও সংস্কৃতি, পানি সম্পদ, বৃক্ষ রোপণ ও বাগান তৈরী এবং অভ্যর্থনা ও আপ্যায়ণ। নির্বাচনে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্য থেকেই একজনকে নির্বাচন কমিশনার এবং একজনকে প্রিজাইডিং অফিসার, প্রয়োজনীয় সংখ্যক সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়। উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্রছাত্রীদের মধ্যে নের্তৃত্ব বিকাশ ও শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার লক্ষ্যে ২০১০ সালে পরীক্ষামূলকভাবে একশটি প্রাথমিক বিদ্যালয়ে এবং ২০১১ সাল থেকে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

চারঘাটে সার ও বীজ মনিটরিং আলোচনা সভা

Shamol Bangla Ads

সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে চারঘাট উপজেলা কৃষি অধিদপ্তর আয়োজনে সার ও বীজ মনিটরিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাহী অফিসার শরীফুন্নেসার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মনজুরে মাওলা, ভাইস চেয়ারম্যান আজিবার রহমান, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা রহিমা খাতুন, সার ডিলার সাইফুল ইসলাম, রাসেল মাহমুদ, সরকারী কর্মকর্তা, চেয়ারম্যান ও সাংবাদিকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

চারঘাটে ভেজাল গুড় অভিযানে ১০ হাজার টাকা জরিমানা ৩ মাস কারাদন্ড

সোমবার সকালে উপজেলার ভায়ালক্ষীপুর ও কাঁকড়ামারী এলাকায় ভেজাল গুড়ের অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। উপজেলা ভায়ালক্ষীপুর গ্রামে ভেজাল গুড় তৈরীর সময় জহুরুল ও মালেকুর রহমানকে ভ্রাম্যমান আদালতে হাজির করে বিশুদ্ধ খাদ্য আইনে উক্ত দুই ব্যক্তিকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট শরীফুন্নেসা। অপরদিকে দুপুরে উপজেলার গৌড়শহরপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে শহীন (২২)-কে হিরোইন ও গাঁজা সেবনের দায়ে ৩ মাসের কারাদন্ড রায় প্রদান করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট।

Need Ads
error: কপি হবে না!