সিংড়া (নাটোর) প্রতিনিধি : মান সম্মত আধুনিক শিক্ষা ব্যবস্থার কারিকুলাম সহ উচ্চ শিক্ষিত এক ঝাঁক শিক্ষক মন্ডলী ও অধ্যক্ষর দক্ষ ব্যবস্থাপনায় সিংড়ায় এগিয়ে যাচ্ছে বিয়াম লাবরেটরী স্কুল। দেশ গড়ার কারিগর তৈরি করার মানসে প্রচেষ্টা,মেধা ও আধুনিকতার সমন্বয় ঘটিয়ে ভালো ফলাফল করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় বরাবরের মত এবারও প্রাথমিক সমাপনী পরীক্ষায় এবছর ১৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৭জন এ+ এর মধ্যে ৯জন ট্যালেন্টপুলে ও ১জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের একনিষ্ট প্রচেষ্টা এবং স্থানীয় জনসাধরণের সহযোগিতায় প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। অল্প দিনেই বিভিন্ন খেলাধুলা, জাতীয় দিবস সহ প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীরা প্রভিতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়। বর্তমানে প্লে গ্রæপ হতে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান চলছে। প্রকৃতির মনোরম পরিবেশে নিজস্ব জমিতে বহুতল ভবন নির্মাণের কাজ চলছে।

বিয়াম লাবরেটরী স্কুলের (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) ইউসুফ আলী বলেন, বর্তমানে প্রতিষ্ঠানে ১৭ জন শিক্ষক কর্মচারী কর্মরত আছে। মোট ছাত্র/ছাত্রী সংখ্যা প্রায় ৪২০ জন। সকলের প্রচেষ্টায় বিদ্যালয়ের এই সাফল্য ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আগামীতে নাটোর জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে আত্ম প্রকাশ করবে প্রতিষ্ঠানটি।




