শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী পৌরশহরের বিভিন্ন ফলের দোকানে ফরমালিন প্রতিরোধে ও খাবার হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট মিসেস হাবিবা শারমীন। ১৯ জানুয়ারী রবিবার বিকেলে পরিচালিত ওই মোবাইল কোর্ট ৪টি খাবার হোটেল ও একটি ফলের দোকান থেকে ১৭ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেন। মোবাইল কোর্ট শেষে জব্দকৃত ফরমালিন যুক্ত ফল উপজেলা পরিষদ চত্বরে মাটিচাপা দেওয়া হয়।




