তাপস চন্দ্র সরকার,চট্টগ্রাম : বিপুল উৎসাহউদ্দীপনার মধ্যদিয়ে শুক্রবার দিনব্যাপী কুমিলা সদর (দঃ) উপজেলার কোটবাড়ী পাহাড় চূড়াস্থিত বৈষ্ণবমুড়া রাধাকৃষ্ণ বিগ্রহ মন্দিরে বিশ্বশান্তি ও জগতের মঙ্গল কামনার্থে বনবিহার উৎসব অনুষ্ঠিত হয়।
ওই অনুষ্ঠান পরিদর্শন করেন- কুমিলা বার্ডের সহকারী পরিচালক শিশির কুমার মুন্সী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্ঠাণ ঐক্য পরিষদ কুমিলা জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (অবঃ) হারাধন শীল, সভাপতি চন্দন কুমার রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কুমিলা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী রাজু, প্রচার সম্পাদক ও কুমিলা সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাপস চন্দ্র সরকার, কুমিলার প্রখ্যাত হোমিও চিকিৎসক ডা. প্রমোদ পাল, ডা. পরিমল চন্দ্র রায়, বিশিষ্ট ব্যবসায়িক পরিমল পাল, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ আদর্শ সদর উপজেলা শাখার
সদস্য সচিব ডা: মধুসূদন রায়, বাংলাদেশ ছাত্র-যুব-ঐক্য পরিষদ কুমিলা জেলা শাখার সভাপতি মধুসূদন বিশ্বাস, পুজন সরকার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন- বৈষ্ণবমুড়া রাধাকৃষ্ণ বিগ্রহ মন্দির ব্যবস্থাপনা কমিটি’র সভাপতি চঞ্চল ঘোষ, সাধারণ সম্পাদক প্রাণ বলভ ভৌমিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পলাশ ভৌমিক, স্বপন দেবনাথ, হরেকৃষ্ণ, নারায়ন দাস, অমর ভৌমিক, লিটন দেবনাথ, ইঞ্জিনিয়ার নারায়ন ভৌমিক, খোকন ভৌমিক, প্রভাষক দিলীপ দেবনাথ, তপন ভৌমিক সহ শত শত ভক্তশ্রোতা।
ওই উৎসবানুষ্ঠান শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপন করতে পেরে সদর দক্ষিণবাসী সহ গোটা কুমিলাবাসীকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন- বৈষ্ণবমুড়া রাধাকৃষ্ণ বিগ্রহ মন্দির ব্যবস্থাপনা কমিটি’র সভাপতি চঞ্চল ঘোষ।




