কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় শিক্ষার্থীদের একটি পিকনিক বাস খাদে পড়ে অন্তত: ১০ জন গুরুতর আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা যশোর বাঘারপাড়া মডেল পাইলট স্কুলের শিক্ষার্থী। ২২ ফেব্রুয়ারী শনিবার দুপুর ১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের কুমারখালী গড়াই সেতু সংলগ্ন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৩৭ জন শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।

যশোর বাঘারপাড়া মডেল পাইলট স্কুলের সহকারী শিক্ষক মজিয়ার রহমান জানান, তাদের স্কুলের অন্তত ৩৫ জন শিক্ষার্থীসহ তারা কুষ্টিয়ার শিলাইদহে বিশ্বকবি ররীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ির উদ্দেশে যাত্রা করছিলেন। হঠাৎ পথের মধ্যে তাদের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।




