আমতলী (বরগুনা) প্রতিনিধি। শনিবার রাতে আমতলী উপজেলার পৌর শহরের বটতলায় সড়ক দূর্ঘটনায় সাবেক ইউপি সদস্য আবদুল আজিজ নিহত হয়েছে।

জানাগেছে, শনিবার সন্ধ্যায় আবদুল আজিজ অটো রিক্সায় করে পৌর শহরের বটতায় যাচ্ছিল। এ সময় সামনে দিক থেকে আসা বিআরটিসি গাড়ী অটোরিক্স্রাকে চাপা দেয়। এতে অটোরিক্সার আরোহী আবদুল আজিজ গুরুতর আহত হয়। আহত অবস্থায় প্রথমে আমতলী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। রাতে বরিশাল থেকে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। আবদুল আজিজ মিয়া উপজেলার গুলিশাখালী ইউনিয়নের সাবেক সদস্য ছিলেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সামসুল হক জানান এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
আমতলীতে এস.এস.সি.পরীক্ষায় বহিস্কার ৫
আমতলী (বরগুনা) প্রতিনিধি ।। বরগুনার আমতলীতে রবিবার ইংরেজী ২য় পত্রের পরীক্ষায় আমতলী মফিজ উদ্দিন বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অসদ উপায় অবলম্বনের দায়ে ৫ (পাঁচ) জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলোঃ ০১। রাহাত, রোলঃ ৪৩৫২৬৭, ০২। সোহেল, রোলঃ ৪৩৫২৭১, ০৩। রুবেল, রোলঃ ৪৩৫৩১৮, ০৪। নাজমুল ইসলাম, রোলঃ ১৩৫০৬৯, ০৫। মিরাজ, রোলঃ ৪৩৫২৯৫।
আমতলীতে পরীক্ষায় বহিস্কার-৫

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলী উপজেলার আমতলী কেন্দ্রের এম ইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভেন্যুতে রবিবার ইংরেজী দ্বিতীয় পত্রের পরীক্ষায় অসদ উপায় অবলম্বনের জন্য পাঁচ ছাত্রকে বহিস্থার করা হয়েছে।
জানাগেছে, ইংরেজী দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালিন সময়ে আমতলী এম ইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভেন্যুতে খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র রাহাত, সোহেল, আঠারোগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের আশ্রাফুল ইসলাম রুবেল, সোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের নাজমুল ইসলাম ও কেয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মিরাজ অসদ উপায় অবলম্বন করে পরীক্ষা দিচ্ছিল। এ সময় ভেন্যুতে দায়িত্বরত আমতলী সমাজ সেবা অফিসার এদের ধরে ফেলে। পরে আমতলী উপজেলা নির্বাহী অফিসার তাদের বহিস্কার করেন।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী মোহাম্মদ আবদুল¬াহ জানান অসদুউপায় অবলম্বনের জন্য এ পাঁচ ছাত্রকে বহিস্কার করা হয়েছে।




