ঝালকাঠি প্রতিনিধিঃ-ঝালকাঠির কাঠালিয়ার পাটিখালঘাটায় অসচ্ছল ও বেকার নারীদের ২ মাসের এক প্রশিক্ষন সম্পূর্ন হয়েছে। বেসরকারী সেচ্ছাসেবী প্রতিষ্ঠান প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা এ প্রশিক্ষনের আয়োজন করেন। প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও কাঠালিয়া উপজেলা সভাপতি মোঃ নুরুল ইসলাম খান নান্নুর সভাপতিত্বে উপজেলা নির্বার্হী কর্মকর্তা আবুল বাশার মুহম্মদ আমীর উদ্দিন শুক্রবার সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষনের সমাপনী ঘোষনা করেন। এ সময় অন্যোনের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ ফাতেমা খানম,ইউপি চেয়ারম্যান,মোঃ মাহমুদ হোসেন রিপন,মোঃ আক্তার হোসেন নিজাম মিরবহর,শিশির দাস,মোঃ রবিউল ইসলাম কবির সিকদার,মোঃ আলমঙ্গীর হোসেন খান,মোঃ জিয়া ইসলাম মিরবহর,মোঃ শহিদ গোলদার,মোঃ শাহিন মোলাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




