কুলাউড়া প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়ায় গতকাল শুক্রবার দুপুর ১২টায় অনুষ্ঠিতব্য ১৯ফেব্রুয়ারী চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন, সুষ্ট, অবাধ, নিরেপক্ষ দায়িত্ব পালনের লক্ষে ভোট গ্রহনকারী কর্মকর্তাদের দুই দিনের প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ নির্বাচন কমিশন ও উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশিক্ষন কর্মশালায় উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে মৌলভীবাজার জেলা প্রশাসক, নির্বাচনের আপিল্যাড কর্তৃপক্ষ মোঃ কামরুল হাসান।
কুলাউড়া ডিগ্রী কলেজ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার মোহাম্মদ শামছুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলার রিটানিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জহিরুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোঃ তোফায়েল আহমদ, জেলা নির্বাচন অফিসার কাজী মোঃ ইস্তাফিজুল হক আখন্দ, সহকারী কমিশরার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আসিকুর রহমান, কুলাউড়া থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাসানুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার মোঃ শহিদুল ইসলাম, কুলাউড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদিপ ভট্টাচার্য্য সজল, প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ।
কর্মশালার উদ্বোধনী প্রথম দিনে শুক্রবার প্রিজাডিং ও সহকারী প্রিজাডিং অফিসার পদে সরকারী বেসরকারীর বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৭২২ জন ভোট গ্রহনকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া আগামীকাল শনিবার উপজেলা নির্বাচন বিষয়ে দিনব্যাপী ১২৫০ জন ভোট গ্রহনকারী পুলিং কর্মকর্তাদের মধ্যে প্রশিক্ষন অনিুষ্ঠিত হবে ।
উল্লেখ্য, মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার মধ্যে একমাত্র কুলাউড়া উপজেলায় আগামী ১৯ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে কুলাউড়া উপজেলা নির্বাচনী এলাকায় ২ লাখ ১১ হাজার ১ শত ৯০ ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১ লাখ ৬ হাজার ৪৪০ জন ও নারী ভোটার ১ লাখ ৪ হাজার ৭৫০ জন রয়েছে। উপজেলা নির্বাচনে ৯৩ টি কেন্দ্রের ৫৯৫ টি কক্ষের মধ্যে ভোট অনুষ্ঠিত হবে ।




