ads

বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ভাইয়ের হাতে ভাই খুন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১৩, ২০১৪ ৩:৩৪ অপরাহ্ণ

khun3_0yttyমো. শহিদুল ইসলাম হিরা, শেরপুর : শেরপুরের নালিতাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাইয়ের হাতে খুনের ঘটনা ঘটেছে। ১২ ফেব্রুয়ারী বুধবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় দুলাল হোসেনকে (৩২) ছুরি দিয়ে এলোপাথারি কুপিয়ে হত্যা করে তার বড় ভাই অব. সেনা সদস্য আ. মালেক। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত দুলাল হোসেন নালিতাবাড়ী উপজেলার গোল­ারপাড় এলাকার মৃত মোকাজ্জল হোসেনের ছেলে।

Shamol Bangla Ads

জানা যায়, বড় ভাই অব. সেনাসদস্য আ. মালেকের সঙ্গে পৈত্রিক সম্পত্তি নিয়ে দুলাল হোসেনের র্দীঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরেই বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে একই বাড়ীতে পাশের কক্ষে থাকা তার ভাসুর অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল মালেক জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তার ঘুমন্ত স্বামী দুলাল মিয়ার উপর উপর্যপুরি ছুরিকাঘাত করতে থাকে। এসময় দুলালের চিৎকারে স্ত্রীর আছিয়ার ঘুম ভাঙে এবং স্বামীকে আঘাত করতে দেখে সেও চিৎকার দেয়। এ সময় ্ভাসুর মালেক সন্তানসহ আছিয়াকে হত্যা করার হুমকি দিলে সে প্রাণভয়ে এক বছর বয়সী সন্তান জিহাদকে নিয়ে দরজা খুলে দৌড়ে পাশের বাড়িতে অবস্থান নেয়। এসময় মালেক ছোটভাইকে হত্যা করে পালিয়ে যায়।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ওই হত্যাকাণ্ড ঘটেছে। এ ব্যাপারে নালিতাবাড়ী থানায় মামলার প্রস্তুতি চলছে।

Need Ads
error: কপি হবে না!