মেহের আমজাদ,মেহেরপুর : আগামী ২৭ ফেব্রæয়ারী অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলীয় জোটের সমর্থিত একক প্রার্থী ঘোষণা করেছে জোটের নেতারা।

মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলা বিএনপি অফিস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ১৯ দলীয় জোটের একক প্রার্থী ঘোষণা করেন ১৯ দলীয় জোটের নির্বাচন মনোনয়ন বোর্ডের আহবায়ক ও জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রাজ্জাক।
প্রেস বিজ্ঞপ্তিতে ১৯ দলীয় জোটের সমর্থিত প্রার্থীরা হলেন, চেয়ারম্যান পদে যুবদল নেতা মুরাদ আলী, ভাইসচেয়ারম্যান পদে জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে বিএনপি নেত্রী লাইলা আরজুমান বানু।
এসময় মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আমজাদ হোসেন, গাংনী উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুর রউফ মাস্টার, মটমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাদিল ইসলাম, গাংনী পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, ছাত্রদল নেতা কামরুল ইসলাম, জাহিদুল ইসলাম, রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।
নির্বাচন মনোনয়ন বোর্ডের আহবায়ক আব্দুর রাজ্জাক আরো বলেন, উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত অংশগ্রহণকারীদের মধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী, উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক ও আখেরুজ্জামান তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
মেহেরপুর বাস্তহারা লীগের নির্বাচনী গনসংযোগ অনুষ্ঠিত

মেহেরপুর জেলা বাস্তহারা লীগের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে সদর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ মোঃ গোলাম রসুলের পক্ষে নির্বাচনে গনসংযোগ করা হয়েছে। জেলা বাস্তহারা লীগের সভাপতি সামছুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক ফিরোজের নেতৃত্বে মেহেরপুর পৌরসভার শহরের হোটেলবাজার, স্টেডিয়ামপাড়া ও গোরস্থানপাড়াসহ বিভিন্ন স্থানে গনসংযোগকালে তারা আলহাজ গোলাম রসুলের আনারস প্রতীকের পক্ষে দোয়া ও সমর্থন কামনা করেন। এসময় বাস্তহারা লীগের যুগ্ম সম্পাদক মতিয়ার রহমান মুকুল, দপ্তর সম্পাদক নাজমুল হাসান নাণœু, সদস্য সিরাজুল, মজিদ, পটল, লালন, তৌহিদুল ইসলাম, সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
গাংনীতে হিরোইনসহ র্যাবের হাতে আটক-১
গাংনীতে র্যাব ৬ ক্যাম্প সদস্যারা অভিযান চালিয়ে ১৬০ গ্রাম হিরোইনসহ সাগর হোসেন (২৫) নামের একজন হিরোইন বিক্রেতাকে আটক করেছেন।
আটক সাগর হোসেন গাংনী উপজেলার ভোমরদহ গ্রামের তানজুমান ফকিরের ছেলে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭ টার সময় এ উপজেলার গাড়াডোব রাইস মিলপাড়া এলাকা থেকে হিরোইনসহ সাগরকে আটক করে র্যাব সদস্যরা।
র্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আশরাফ জানান, গোপন সংবাদের অভিযান চালিয়ে হিরোইনসহ আটক করা হয়।
গাংনীতে নিরাপদ পানি পানিবাহিত রোগ ও আর্সেনিক দূষণ প্রতিরোধ
মেহেরপুরের গাংনীর জোরপুকুরিয়া গ্রামে আশা সংস্থার উদ্দেগে নিরাপদ পানি , পানিবাহিত রোগ ও আসৈনিক দূষণ প্রতিরোধে আলোচনা সভা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে আশা সংস্থার উদ্দেগে টেংড়ামারী চন্দ্রমুখি মহিলা দলে আলোচনা সভা হয়। আশা মাঠ কর্মি মোঃ কুদ্দুস এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আশা জোরপুকুর শাখা ম্যানেজার আনিছুর রহমান। এসময় আনিছুর রহমান নিরাপদ পানি , নিরাপদ পানি পাওয়ার উৎস, পানি নিরাপদ করার উপায়, আসৈনিক দূষণ সমস্যা ও আসৈনিক প্রতিরোধ করার উপায়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি।
গাংনী পৌরসভার মহাপরিকল্পনার উপর মতবিনিময় সভা
গাংনী পৌরসভার মহাপরিকল্পনার উপর মতবিনিময় সভা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে গাংনী পৌরসভা চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
গাংনী পৌরসভার চেয়ারম্যান আহমেদ আলী’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মকবুল হোসেন।
মহাপরিকল্পনা ও প্রকল্প সম্পর্কে ধারণা তুলে ধরে বক্তব্য রাখেন, মহাপরিকল্পনাবিদ ইফতেখার ইউনুস। এছাড়া মাল্টিমিডিয়ার মাধ্যমে আগামী ২০ বছরের ওয়ার্ড ভিত্তি¡ক নগর পরিকল্পনার চিত্র তুলে ধরে বর্ণনা দেন নগর পরিকল্পনাবিদ স্বর্ণভ তালুকদার।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে উপজেলা শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৌরসভা সমূহের মহাপরিকল্পনা প্রণয়নে ২২৩ টি পৌরসভার আওতায় এ প্রকল্প বাস্তাবায়ন করবেন তারা।
এসময় গাংনী পৌরসভার প্যানেল মেয়র সামসুদ্দীন আহম্মেদ, মেয়র পতিœ লতিফা হেলালী, কাউন্সিলর নবীর উদ্দীন, আতিয়ার রহমান, আমিনুল ইসলাম,সাইদুল ইসলাম, মহিলা কমিশনার গুলশানারা, সোনাভানু, আনোয়ারা বেগম, এছাড়া বক্তব্য রাখেন গাংনী উপজেলা আনোয়ার পাশা




