ঢাকা : শেরপুর-২ আসনের সংসদ বেগম মতিয়া চৌধুরী কৃষি মন্ত্রী হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ঢাকাস্থ শেরপুর জেলা সমিতি। সম্প্রতি সমিতির নেতৃবৃন্দ কৃষি মন্ত্রীর বাসভবনে এক সাক্ষাত অনুষ্ঠানে তাকে শুভেচ্ছা জানান। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমিতির সভাপতি প্রফেসর ডা: সোহরাব আলী, মহাসচিব প্রফেসর শফিউদ্দিন, সহ-সভাপতি এডভোকেট আজিজুর রহমান, যুগ্ম মহাসচিব মো: রফিকুল ইসলাম বেলাল, নির্বাহী সদস্য বিআইএম ডিজি খন্দকার রাকিবুর রহমান, যুগ্ম সচিব মো: আবুল হাসেমসহ সমিতির সদস্যবৃন্দ।

কৃষিমন্ত্রী দেশের সার্বিক উন্নয়নমূলক কর্মকান্ড সম্পর্কে প্রধান মন্ত্রীর বিভিন্ন দিক নির্দেশনামূলক পদক্ষেপ সম্পর্কে আলোকপাত করে বক্তব্য উপস্থান করলে সমিতির নেতৃবৃন্দ একমত পোষণ করেন। সৎ, যোগ্য, নিরলস পরিশ্রমী ও স্বার্থক একজন মন্ত্রী হিসেবে বেগম মতিয়া চৌধুরী কৃষি ক্ষেত্রে যে বৈপ্লবিক উন্নয়ন সাধন করেছেন তার জন্য সমিতির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)




