ads

সোমবার , ১০ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল­ায় হরিনাম মহাযজ্ঞোৎসব বৃহস্পতিবার থেকে শুরু

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১০, ২০১৪ ৫:১১ অপরাহ্ণ
কুমিল­ায় হরিনাম মহাযজ্ঞোৎসব বৃহস্পতিবার থেকে শুরু

তাপস চন্দ্র সরকার, কুমিল­া : জগৎ মঙ্গলার্থে ও বিশ্ব শান্তি কামনায় বিগত বছরের ন্যায় এবারও কুমিল­া আদর্শ সদর উপজেলা’র কালীরহাট সংলগ্ন শাকতলা রাধাকৃষ্ণ বিগ্রহ মন্দির প্রাঙ্গণে ২৪প্রহর ব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ ও  ১২তম বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হবে।
তদুপলক্ষ্যে ৫ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানসূচী’র মধ্যে রয়েছে যথাক্রমে প্রথমদিন ১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১০টায় শাকতলা গীতা সংঘের আয়োজনে শ্রীমদ্ভগবদ গীতা পাঠ ও আলোচনা, বিকেল ৩টায় ধর্মীয় আলোচনা, সন্ধ্যায় শ্রীমদ্ভাগবত পাঠ, রাত ৮টায় ভক্তিমূলক সংগীতানুষ্ঠান এবং ১০টায় মহানাম যজ্ঞের শুভ অধিবাস ও ঘট স্থাপন। দ্বিতীয়দিন ১৪ ফেব্রুয়ারি শুক্রবার অরুণোদয় হইতে তারক ব্রহ্ম মহানাম যজ্ঞারম্ভ – ১৭ ফেব্রুয়ারি সোমবার উষালগ্নে হরিনাম যজ্ঞের নগর কীর্তনের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি। এছাড়াও  ১৬ ফেব্রুয়ারি কীর্ত্তন চলাকালীন সময়ে দ্বি-প্রহরে শ্রী শ্রী মহাপ্রভুর ভোগরাগ অন্তে কিঞ্চিত মহা প্রসাদ বিতরণ। অনুষ্ঠানে নামসূধা পরিবেশন করবেন- খুলনা হতে আগত গিরিধারী সম্প্রদায় ও কমল কৃষ্ণ সম্প্রদায়, সাতক্ষীরা’র কৃষ্ণ ভক্ত সম্প্রদায়, পিরোজপুরের রাই রসরাজ সম্প্রদায় ও স্থানীয় সৎ সংঘ।
উৎসবানুষ্ঠানের প্রতিটি পর্বে জাতি-বর্ণ-ধর্ম র্নিবিশেষে সকলকে উপস্থিত হয়ে উৎসবানুষ্ঠানকে সার্থক ও সফল্যমন্ডিত করার জন্য আহবান জানিয়েছেন- উৎসব উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ।

Need Ads
error: কপি হবে না!