চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার দামুড়হুদার মদনা নদী ঘাট এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড তাজা গুলি ও ২৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। রবিবার সকাল ৯ টায় মদনা নদী ঘাটে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে।

বিজিবি জানায়, চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল এস এম মনিরুজ্জামানের নেতৃত্বে সুলতানপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আবুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার মদনা নদীর ঘাট এলাকায় ভুট্টাক্ষেতে ওঁৎপেতে ছিল। এসময় ২ জন চোরাচালানীকে দেখে ধাওয়া করলে তারা ২ টি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগ তলাশি করে কাপড়ে মোড়ানো একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ২৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।




