ads

শনিবার , ৮ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লড়ে যাচ্ছেন সাকিব-মমিনুল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ৮, ২০১৪ ২:৪৯ অপরাহ্ণ

mominul_শ্যামলবাংলা স্পোর্টস : শ্রীলঙ্কার বিপক্ষে ৪৬৭ রান তাড়া করে জয়ের কথা হয়তো কেউই ভাবছেন না। প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর দ্বিতীয় টেস্টে যদি ড্র-ও করা যায়, তা হলে সেটাও হবে জয়েরই সমান। সেই লক্ষ্যেই ব্যাট করে যাচ্ছিলেন তামিম-শামসুর। শুরুটাও ভালোই হয়েছিল তাদের। উদ্বোধনী জুটিতে ৭১ রান যোগ করেছিলেন তারা। কিন্তু ভালো শুরুর রেশটা খুব বেশি দূর টেনে নিতে পারেননি দুই ওপেনার। মধ্যাহ্নবিরতির আগে দুজনই ফিরেছেন সাজঘরে। তৃতীয় উইকেটে ৭০ রানের জুটি গড়ে আবারও ভালোই লড়াই চালিয়েছিলেন ইমরুল কায়েস ও মমিনুল হক। কিন্তু চা বিরতির পরের ওভারেই এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফিরে যান ইমরুল কায়েস।

Shamol Bangla Ads

আগের ৩ ইনিংসের ব্যাটিং ব্যর্থতা ভুলিয়ে দেওয়ার লক্ষ্যেই যেন খেলে যাচ্ছিলেন তামিম। ব্যাট করছিলেন ধীরস্থিরভাবেই। বাজে বল পেলে সেটাকে সীমানার বাইরে পাঠাতে দ্বিধা করেননি। কিন্তু রান সংগ্রহের জন্য তাড়াহুড়া করার কোনো লক্ষণও দেখা যায়নি তামিম-শামসুরের মধ্যে। কিথুরুয়ান ভিথানাগের শিকারে পরিণত হওয়ার আগে তামিম ৩১ রানের ইনিংসটা খেলেছিলেন ১০২ বল মোকাবিলা করে। কয়েক ওভার পরে পেরেরার বলে প্রায় একই রকমভাবে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন শামসুর। তাঁর ব্যাট থেকে এসেছে ৪৫ রান।
এখন মমিনুলকে সাথে নিয়ে লড়ে যাচ্ছেন সাকিব আল হাসান। এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২২০ রান। ৭৬ রান নিয়ে ব্যাট করছেন মমিনুল। ২৪ রানে অপরাজিত রয়েছেন সাকিব। দিনের বাকি রয়েছে আরও ২৮ ওভার। এই ২৮ ওভার খেলে পার করে দিতে পারলে ড্রয়ের মুখ দেখবে বাংলাদেশ। আর হোয়াইটওয়াশের লজ্জা থেকেও বেঁচে যাবে।

Need Ads
error: কপি হবে না!