ads

শনিবার , ৮ ফেব্রুয়ারি ২০১৪ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফ’র পুশব্যাক করা ৯ বাংলাদেশীকে পুলিশে দিয়েছে বিজিবি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ৮, ২০১৪ ১২:২৭ অপরাহ্ণ
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফ’র পুশব্যাক করা ৯ বাংলাদেশীকে পুলিশে দিয়েছে বিজিবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি : অবৈধভাবে ভারতে প্রবেশে করে চাকরী করা অবস্থায় ভারতীয় পুলিশের হাতে আটক ৯ বাংলাদেশীকে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে পুশব্যাক করেছে বিএসএফ। বিজিবি বাংলাদেশী ওই নাগরিকদের আটক করে শুক্রবার সকাল ১০টার দিকে দামুড়হুদা থানায় হস্তান্তর করেছে। আটককৃতরা হলো খুলনার খোজা শেখ (৩০), দ্বীন ইসলাম মোল্লা (৪২), মোহাম্মদ নাহিদ (২০), সাদ্দাম মোল্লা (৩০) ও ফারুক শেখ (২৫), নড়াইলের রমজান মিয়া (২৫), রাজা মোল্লা (২২) ও মোস্তাকিন মোল্লা (২২) এবং সাতক্ষিরার মোহাম্মদ হাবিবুল্লাহ (২০)।

Shamol Bangla Ads

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল এসএম মনিরুজ্জামান জানান, আটককৃতরা গত বছরের অক্টোবর মাসে যশোরের সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। তারা ভারতে চাকরী করা অবস্থায় ভারতীয় পুলিশের হাতে আটক হয় এবং দুই মাস সাজা ভোগ করে। শুক্রবার ভোররাত ৩টার দিকে ভারতীয় বিএসএফ সদস্যরা দর্শনা সীমান্তের ৭৬ নং মেইন পিলারের কাছ দিয়ে তাদের বাংলাদেশে পুশব্যাক করে। তাদের কাছে কোনো বৈধ কাগজ না থাকায় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসাহ হাবীব জানান, শুক্রবার সকালে আটককৃত ৯ বাংলাদেশীকে থানায় হস্তান্তর করেছে বিজিবি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!