ads

সোমবার , ৩ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলার বোরহানউদ্দিনে মোটরসাইকেলচালককে শ্বাসরোধ করে হত্যা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ৩, ২০১৪ ২:০৩ অপরাহ্ণ

Hottaমশিউর রহমান পিংকু, ভোলা : ভোলার বোরহাউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নে ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক মাহাবুব (৩০) নামের এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেউলা ২নং ওয়ার্ডের নিরবের ছেলে মাহাবুব দীর্ঘদিন যাবৎ ভাড়ায় মোটর সাইকেল চালাতেন গত রবিবার রাত আনুমানিক দেড়টার দিকে কে বা কারা তাঁর বসত ঘরে শ্বাসরোধ করে হত্যা করে। তার গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেছে। বোরহানউদ্দিন থানার ওসি মোঃ এনায়েত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার এসআই মাইনুল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তবে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের চেষ্টা চলছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!