ads

রবিবার , ২৬ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগৈলঝাড়ায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা : বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২৬, ২০১৪ ৩:৩৬ অপরাহ্ণ

Agailjhara Mapঅপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) :
বরিশালের আগৈলঝাড়ায় শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়ে দু’দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে। একই অনুষ্ঠানে জেএসসি ও এসএসসি পরীক্ষায় ৪৮জন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের মাঠে প্রধান শিক্ষক নির্মলেন্দু বাড়ৈর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আবুল কালাম তালুকদার বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. আবুল কালাম তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. ইউসুফ মোল্লা, ভাইস চেয়ারম্যান জসীম সরদার, মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত, ম্যানেজিং কমিটির সদস্য মালেক হাওলাদার প্রমুখ। উপস্থিত ছিলেন গৈলা ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল হোসেন লাল্টু, এসএমসি সদস্য আ. মালেক হাওলাদার, আ. মান্নান আকন, আসাদ মোল্লা, দয়ানিধি বিশ্বসা, এলিনা জাহিন, আনোয়ার মোল্লা, ওয়ার্ল্ডভিশন কর্মকর্তা প্রেমসং ম্রং, সাংবাদিক সরদার হারুন রানা, মো. সাইফুল ইসলাম, কেএম আজাদ রহমান, এমএম ওমর আলী সানি, অপূর্ব লাল সরকার প্রমুখ।

Shamol Bangla Ads

আগৈলঝাড়ায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচী উদ্বোধন

সারাদেশের ন্যায় বরিশালের আগৈলঝাড়ায় শনিবার সকালে হাম-রুবেলা টিকাদান কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। উপজেলার ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ হাজার ১শ’ ৩০ জন শিক্ষার্থীদের এই টিকা দেয়া হয়েছে। ১৫০জন স্বেচ্ছাসেবী কর্মী মাঠপর্যায়ে এই কর্মসূচীর আওতায় কাজ করছেন। সকালে উপজেলা হাসপাতালে এই টিকাদান কর্মসূচী উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সেলিম মিয়া, ইপিআই কর্মকর্তা লোকমান হোসেন প্রমুখ।

Shamol Bangla Ads

শোক : রোকেয়া বেগম

বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল প্রতিনিধি কেএম আজাদ রহমানের দাদী শাশুড়ী রোকেয়া বেগম (৯০) বার্ধক্যজনিত কারণে শুক্রবার রাতে নিজবাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজেউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। শনিবার বিকেলে মরহুমার জানাজার নামাজ শেষে ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার দক্ষিণ অনাইলবুনিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

Need Ads
error: কপি হবে না!