ads

রবিবার , ২ ফেব্রুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দিনাজপুরে গাজী টেলিভিশনের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২, ২০১৪ ৩:২৫ অপরাহ্ণ

GTV-01.02.14_0003তনুজা শারমিন তনু, দিনাজপুর : উৎসব মূখর পরিবেশে দিনাজপুরে অনুষ্ঠিত হলো গাজী টেলিভিশনের সাহারা কাপ ক্রিকেট’২০১৩ টূর্ণামেন্ট এবং ঈদ-উল-আযাহা বাংলা চলচ্চিত্র কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে শনিবার অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলো সর্বস্বরের মানুষ।

Shamol Bangla Ads

শিক্ষাবিদ.রাজনৈতিকবিদ,কবি,সাহিত্যিক,সাংবাদিক,সমাজ সেবক,শিক্ষার্থীসহ সর্ব স্তরের মানুষের উপস্থিতে মূখরিত ছিলো দিনাজপুর প্রেসক্লাব। শনিবার সকাল থেকে আগম ঘটে এসব মানুষের। বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে শুরু হয় অনুষ্ঠান পর্ব। গাজী টেলিভিশনের সাহারা কাপ ক্রিকেট’২০১৩ টূর্ণামেন্ট এবং ঈদ-উল-আযাহা বাংলা চলচ্চিত্র কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জিটিভি’র জেলা প্রতিনিধি তনুজা শারমিন তনু। দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি চিত্ত ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর এম.এ.জব্বার, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর জেলা দোকান মালিক ব্যবসায়ী সমিতি’র সাধারণ সম্পাদক জহির শাহ, দিনাজপুর রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রনজিৎ কুমার সিংহ, বিশিষ্ট লেখিকা ও সাংবাদিক জিনাত রহমান,বিশিষ্ট সমাজ সেবক লুৎফুল কবির বকুল এবং দিনাজপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্য সচিব শাহ্ আলম শাহী ।
পরে সাহারা কাপ ক্রিকেট’২০১৩ টূর্ণামেন্ট কুইজ প্রতিযোগিতার বিজয়ী ঠাকুরগাঁও এর আব্দুর রউফ রানা এবং ঈদ-উল-আযাহা বাংলা চলচ্চিত্র কুইজ প্রতিযোগিতার বিজয়ী দিনাজপুরের জুলেখা পারভীন জুই এর হাতে পুরস্কার তুলে দেয়া হয়। তারা দু’জনই একটি করে আকর্ষনীয় মোবাইল ফোন হ্যান্ড সেট এবং হোটেল কক্স-টুডে’র সৌজন্যে কক্সবাজারে একজন আপনজনসহ দু’রাত তিন দিন অবস্থানের জন্য কুপন অর্জন করে।
পুরস্কার জিতে নিয়ে তারা আনন্দে নিজেদের অনুভূতি প্রকাশ করেন।

Need Ads
error: কপি হবে না!