ads

শনিবার , ১ ফেব্রুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুষ্টিয়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১, ২০১৪ ৭:৪০ অপরাহ্ণ

Hottaকুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া সদর উপজেলার পল­ীতে এক দিনমজুরকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। নিহতের নাম আব্দুল জব্বার (৪০)। তিনি কুষ্টিয়া সদর উপজেলার নাজিরপুর গ্রামের থোকাই মন্ডলের ছেলে। শনিবার সকালে সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার সকালে কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের নাজিরপুর গ্রামের আব্দুল জব্বার ক্ষেতে কাজ করতে যায়। এসময় পূর্বশত্রুতার জের ধরে পার্শ্ববর্তী শেওড়াতলা গ্রামের জহুরুল ইসলামসহ বেশ কয়েকজন তার উপর চড়াও হয়। এ সময় কোদালের উল্টো পিঠ দিয়ে আব্দুল জব্বারের ঘাড়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। আহতবস্থায় উদ্ধার করে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল খালেক জানান, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে। এঘটনায় তাৎক্ষনিক ১১জনকে আটক করেছে পুলিশ।

Need Ads
error: কপি হবে না!