মৌলভীবাজার প্রতিনিধিঃ কুলাউড়া উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে দলীয় সভানেত্রীর নির্দেশানুযায়ী গত বৃহস্পতিবার কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী বাছাই নির্বাচন গোপন ব্যালটের মাধ্যমে সম্পন্ন হয়েছে। কুলাউড়া উপজেলা আ’লীগের (ভারঃ) সভাপতি এডঃ সৈয়দ কামাল উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রেনু চেয়ারম্যানের পরিচালনায় কুলাউড়া জনমিলনকেন্দ্রে জেলা নেতৃবৃন্দ, উপজেলা আ’লীগের কার্যকরী কমিটির সদস্য, ইউনিয়ন, পৌর এবং ওয়ার্ড কমিটির সভাপতি-সম্পাদকসহ সদস্যদের উপস্থিতিতে অনুষ্টিত প্রার্থী বাছাই জরুরী সভায় উপজেলা নির্বাচনে সকল পদে একাধিক প্রার্থী থাকায় মৌলভীবাজার জেলা আ’লীগের সাধারন সম্পাদক মোঃ নেছার আহমদের সার্বিক পরিচালনায় ও সাংগঠনিক সম্পাদক মিছবাহুর রহমান ও যুবলীগ জেলা সভাপতি ফজলুর রহমানের সহযোগিতায় অনুষ্টিত নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আসম কামরুল ইসলাম ১৬৫ ভোট, ভাইস চেয়ারম্যান পদে অরবিন্দু ঘোষ বিন্দু ১১৭ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান তানিয়া আক্তার লিমা ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হন।
অপরদিকে চেয়ারম্যান পদের অপর প্রার্থী, উপজেলা আ’লীগের যুগ্মসম্পাদক, কাদিপুর ইউপি চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান ১২৫ ভোট, ভাইস চেয়ারম্যান পদে গৌরা পদ দে ১১৬ ভোট ও ছাত্রলীগ নেতা আহবাব হোসেন রাসেল ৪৬ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসিমা আক্তার সাকি ৫০ ভোটে পরাজিত হন। দলীয় প্রার্থী নির্বাচনে ৩৪৭ জন ভোটারের মধ্যে ৩০১ জন অংশ গ্রহন করেন।




