ads

বৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বেনাপোল বন্দরে বন্ডের মাধ্যমে মিথ্যা ঘোষনা দিয়ে আমদানি করা অর্ধকোটি টাকার কাপড় আটক

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৩০, ২০১৪ ১:০৪ অপরাহ্ণ
বেনাপোল বন্দরে বন্ডের মাধ্যমে মিথ্যা ঘোষনা দিয়ে আমদানি করা অর্ধকোটি টাকার কাপড় আটক

ইয়ানুর রহমান, যশোর : আবারো বন্ডের মাধ্যমে মিথ্যা ঘোষনা দিয়ে ভারত থেকে আমদানি করা অর্ধ কোটি টাকার একটি কাপড়’র চালান আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। ২৯ জানুয়ারী বুধবার দুপুরে বন্দরের ২৬ নম্বর শেড থেকে এই কাপড় আটক হয়।

Shamol Bangla Ads

বেনাপোল শুল্ক গোয়েন্দা অধিদফতরের সুত্র জানায়, ঢাকার আশুলিয়ার দেশ সোয়েটার ইন্ডাস্ট্রিজ লি: নামে একটি আমদানিকরাক প্রতিষ্ঠান ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে গত ১৯ ডিসেম্বর ১০০ বেল কাপড় আমদানি করেন বন্ডের মাধ্যমে। পন্য চালানটি খালাশের দায়িত্বে ছিল হলি কার্গো এক্সপ্রেস নামে একটি সিএন্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান।
গোপন সুত্রে খবর পেয়ে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা পন্য চালানটি সপ্তাহব্যাপী পরীক্ষা করে ফেব্রিক্স এর পরিবর্তে বন্ডের শর্ত ভঙ্গ করে আমদানি নিষিদ্ধ জর্জেট, শিল্ক , সিন্থেটিক, মিক্সড ফেব্রিকস, এম্ব্রোটারি করা ও কাট পিচ কাপড় দেখতে পায়। পন্য চালানটি আজ বুধবার দুপুরে আটক করে সীলগালা করে দেয়া হয়। পন্যটির মূল্য সহ শুল্ক ফাকির পরিমান ৫০ লাখ টাকা বলে শুল্ক গোয়েন্দা সুত্র জানায়।
শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদফতরের ডেপুটি ডাইরেক্টর মুস্তাফিজুর রহমান জানান, নিয়মানুযায়ী বন্ডের মাধ্যমে ১৮ মি: নীচে কোন কাপড় আমদানি করা যায় না। কিন্তু এই পন্য চালানে ১৮ মিটারের নীচে কাটপিচ পাওয়ায় পণ্য চালানটি আটক করা হয়। বন্ডের মাধ্যমে কাটপিচ কাপড় আমদানি করে খোলা বাজারে বিক্রি করে সরকারের রাজস্ব ফাকি দেয়া হচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!