ads

বৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকা টেস্টে রানের পাহাড়ে চাপা পড়ে ধুকছে বাংলাদেশ

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৩০, ২০১৪ ১২:৫৩ অপরাহ্ণ

05_Bangladesh-vs-Srilanka_1st-test_Shakib-outশ্যামলবাংলা স্পোর্টস : ৪৯৮ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের শুরু করেছিলো বাংলাদেশ। তাড়াহুড়া করার চিরাচরিত অভ্যেস মতে সবার আগে ড্রেসিংরুমে ফিরেছিলেন তামিম। তৃতীয় দিন শেষে ৩৫ রানের মধ্যেই এক উইকেট হারিয়ে প্রাথমিক পরাজয়টা মেনেই নিয়েছিলো বাংলাদেশ।

Shamol Bangla Ads

চতুর্থ দিনের প্রথম উইকেট হিসেবে আউট হয়েছেন শামসুর রহমান শুভ। ইরাঙ্গার বলে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। বিসিএলের ডাবল সেঞ্চুরিয়ান ঢাকা টেস্টের দুই ইনিংসে করলেন মাত্র ৪২ রান। দিনের দ্বিতীয় উইকেট হিসেবে মাঠ ছেড়েছেন মার্শাল আইয়ুব। লাকমালের শর্ট বলের গতিবিধি না বুঝেই সিলভার কাছে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। দিনের তৃতীয় ও দলের চতুর্থ উইকেট হিসেবে আউট হয়েছেন সাকিব। ইনিংসের ২৩তম ওভারের পঞ্চম বলে এলডব্লিউ হয়ে ফিরেছেন তিনি। ৩২ বলে ২৫ রান করা সাকিবের কাছে ক্রমেই বাড়ছিলো প্রত্যাশা। ১০২ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে দল যখন গভীর খাদের কিনারে, তখনই হাল ধরতে যাচ্ছিলেন মুশফিক ও মুমিনুল। পঞ্চম উইকেটে ৩১ রানের জুটিও গড়ে ফেলেছিলেন তারা। কিন্তু প্রত্যাশার ভার যেদিন অনেক বেশি ভারী হয়ে যায়, সেদিন মনে হয় ভাগ্যও সহায়তা দেয় না। সম্মান বাঁচানোর আশা জাগিয়েও মুমিনুল ফিরে যান পেরেরার বলে এলবিডব্লিউ হয়ে। আউট হওয়ার আগে হাফ সেঞ্চুরি করেছিলেন মুমিনুল। লাঞ্চে যাওয়ার আগে পেরেরার বলে ১৪ রান করা মুশফিকও আউট হয়ে গেছেন। সব মিলিয়ে লাঞ্চে যাওয়ার আগে প্রত্যাশার ভারে হুড়মুড়িয়ে ভেঙে বাংলাদেশের অবস্থা ছয় উইকেট হারিয়ে ১৫০ রান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!