ads

শনিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় চলছে টিকা কার্যক্রম

খবর টি পড়েছেন : ২০৮
ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় চলছে টিকা কার্যক্রম
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দেশে একদিনে এক কোটি করোনাভাইরাসের প্রথম ডোজের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা অর্জনে শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সারাদেশে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এদিন শুধুমাত্র মোবাইল নম্বর ও নাম-ঠিকানা লিখে দেওয়া হচ্ছে টিকা। এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ অথবা পাসপোর্ট লাগছে না। প্রয়োজন হচ্ছে না রেজিস্ট্রেশন করার।

Shamol Bangla Ads

রাজধানীর একাধিক টিকা কেন্দ্র দেখা গেছে, প্রতিটি কেন্দ্রে নারী-পুরুষ ও শিশুরা (১২ বছরের ঊর্ধ্বে) টিকা নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। তাদের কেউ কেউ নিবন্ধন করেছেন কিন্তু খুদে বার্তা পাননি, আবার কারো হাতে জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন সনদ দেখা যায়। কিন্তু তারা টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেননি, আবার কারো হাতে কিছুই নেই। তবে কেন্দ্রগুলোতে নারীদের ভিড় বেশি দেখা গেছে। উৎসাহ-উদ্দীপনায় চলছে টিকা কার্যক্রম। রাজধানীর আজিমপুর নতুন কবরস্থান সংলগ্ন সিটি করপোরেশনের অধীন একটি নগর স্বাস্থ্য কেন্দ্রে দেখা গেছে, এখানে টিকা গ্রহণের জন্য দীর্ঘ লাইন।
এদিকে রাজধানীর নতুন পল্টন এলাকার আল হেরা জামে মসজিদ থেকে এলাকাবাসীকে বলা হয়, যারা প্রথম ডোজের টিকা গ্রহণ করেননি, তাদের নিকটস্থ ইরাকি কবরস্থান সংলগ্ন ক্লাব কেন্দ্রে টিকা নিতে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়। এছাড়া জেলা সদর, উপজেলা, ইউনিয়ন, কমিউনিটি ক্লিনিক, সিটি করপোরেশন ও পৌরসভা এলাকায় টিকাদান কেন্দ্রে ছুটছেন মানুষ। প্রতিটি টিকাদান কেন্দ্রে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।

শুধুমাত্র মোবাইল নাম্বার ও নাম ঠিকানা লিপিবদ্ধ করে টিকা দিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন পাড়া-মহল্লার মসজিদ থেকে টিকা গ্রহণের জন্য মাইকে নিকটস্থ কেন্দ্রে যাওয়ার জন্য বলা হচ্ছে। দেশের ৭০ শতাংশ জনগোষ্ঠীকে করোনাভাইরাসের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা অর্জন নিয়েছে সরকার।

Shamol Bangla Ads

স্বাস্থ্য অধিদপ্তরের মাতৃ, নবজাতক ও শিশু স্বাস্থ্য কর্মসূচির পরিচালক মো. শামসুল হক বলেন, ২৬ ফেব্রুয়ারির আগ পর্যন্ত প্রথম ডোজের টিকা কার্যক্রম জোরদার করা হয়েছে। এদিন পর টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরপর দ্বিতীয় ও বুস্টার ডোজ চলবে।
দেশে গত বছর ২০২১ সালের ২৭ জানুয়ারি সরকারি উদ্যোগে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করেন। পরবর্তীতে ৭ ফেব্রুয়ারি থেকে গণটিকাদান কার্যক্রম শুরু হয়। বর্তমানে দেশে এস্ট্রাজেনেকা, ফাইজার, সিনোফার্ম, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হচ্ছে।
এদিকে ২০২১ সালের ২৭ জানুয়ারি থেকে চলতি বছরের ২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে টিকা দেওয়ার সংখ্যা বেড়ে ১৯ কোটি ৫০ লাখ ৮১ হাজার ৩৫ জনে দাঁড়িয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহে গাড়ি-সরঞ্জামসহ আন্ত:জেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার পরবর্তী সংবাদ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads