ads

বৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আলমডাঙ্গায় চাঁদাবাজদের গুলিতে ভাটাশ্রমিক নিহত : গুলিবিদ্ধসহ আহত ৫

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৩০, ২০১৪ ২:১৩ অপরাহ্ণ

Nihotoচুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামের মুসা মিয়ার ইট ভাটায় চাঁদবাজদের গুলিতে সুজন মৃধা (৩৫) নামের এক ভাটা শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছেন ৫ জন। এদের মধ্যে গুলিবিদ্ধ আহত আব্দুল লতিফকে (৩২) কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ২৯ জানুয়ারী গভীররাতে ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বুধবার দিনগত রাত ২টার দিকে একদল চাঁদাবাজ সন্ত্রাসী কুমারী গ্রামের মুসা মিয়ার ইটখোলায় হানা দেয়। সন্ত্রাসীরা ৩ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে পাবনার ঈশ্বরদীর শাহপুর গ্রামের মৃত মালেক মৃধার ছেলে সুজন মৃধা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনার ভুলু মন্ডলের ছেলে আব্দুল লতিফ। এছাড়াও চাঁদাবাজরা ইটখোলায় ঢুকে পিটিয়ে আহত করে আরো চারজনকে। এরা হলেন, ঈশ্বরদীর শাহপুরের মইনউদ্দিনের ছেলে রবিউল ইসলাম (৩২) রহমতের ছেলে আব্দুর রাজ্জাক (৪৫) মজের আলীর ছেলে রবিউল হক (২৫) ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামের সোহরাব আলীর ছেলে গোলাপ আলী (৪৫)।
তিনি আরও জানান, একদল চাঁদাবাজ দীর্ঘদিন থেকে আলমডাঙ্গা থানাপাড়ার মুসা মিয়ার কুমারী গ্রামের এম আর ব্রিক্সে মোট অংকের চাঁদার দাবী করে শ্রমিকদের ভাটা বন্ধ রাখার কথা বলে যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করেছে।

Need Ads
error: কপি হবে না!