আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে রাস্তায় প্রবাসির স্ত্রীকে পথরোধ করে উত্যক্তা ও অশ্লীল ভাষায় কথা বলা, মাদক রাখা ও সেবনের অপরাধে ৪জনকে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। পুলিশ জানায় ডহরপুর গ্রামের মৃত শাহের আলীর পুত্র আব্দুর রাজ্জাককে প্রবাসির স্ত্রীকে উত্যক্তা করার দায়ে ১ বছর এবং মাদক সেবনের দায়ে নওগাঁ জেলা বদলগাছি উপজেলার কুশাভাঙ্গা গ্রামের আব্দুল হান্নানের পুত্র জুয়েল (৩০) পিরোজপুরের আজিজুলের পুত্র রতন মোল্লা (৩০) ও ভয়ালপুর গ্রামের ছামাদেও পুত্র রুবেল (২৮) কে ১ মাসের করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুহুল আমিন এই রায় দেন।




