শেরপুর থেকে জিএইচ হান্নান : শেরপুরে ভেজাল বিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালত দুটি বেকারীকে ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছে। ২৭ জানুয়ারী সোমবার শহরের চাপাতলী ও মুন্সী বাজার এলাকায় মোহাম্মদীয়া বেকারী ও হারুন বেকারীতে অভিযান চালিয়ে ওই জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজিব কুমার সরকার, মো. সামস উদ্দিন মুন্না ও এসআই আ. করিম সঙ্গীয় ফোর্সসহ সোমবার বিকেল বিকেল ৫টায় শহরে ভেজাল বিরোধী অভিযানকালে শেরপুর জেলা শহরের মুন্সী বাজার মোহাম্মদীয়া বেকারীতে মেয়াদ উত্তীর্ণ পানীয় ও খাদ্য সামগ্রী রাখার দায়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে। এছাড়াও শহরের উপকন্ঠ চাঁপাতলীতে হারুন বেকারীতে নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন করার দায়ে ৬ হাজার টাকাসহ দুটি বেকারীকে মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করে। ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট রাজিব কুমার সরকার জানিয়েছেন, ভ্রাম্যমান আদালতের ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।




