সিংড়া (নাটোর) প্রতিনিধি : সিংড়া উপজেলা নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে উপজেলা চেয়ারম্যান পদে ৯ জন ও ভাইস চেয়ারম্যান পদে ১০জন মনোনয়ন পত্র জমা প্রদান করেন।

শনিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত এই মনোনয়ন পত্র গ্রহন করেন উপজেলা সহকারী রিটার্নিং অফিসার সালমা খাতুন। উপজেলা চেয়ারম্যান পদে শফিকুল ইসলাম শফিক, জাহেদুল ইসলাম ভোলা, এড. সুশান্ত কুমার ঘোষ, এড. আসাদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান খোকন, এড. আবুল কালাম আজাদ,ইব্রাহিম খলিল ফটিক, দিল আফরোজা খানম, অধ্যাপক বেলালুজ্জামান, ভাইস চেয়ারম্যান পদে আরিফুল ইসলাম,জয়নাল আবেদীন,শামীম হোসেন, সাইদুর রহমান,আজিজুর রহমান, আঞ্জুমান আরা, রহিমা বেগম,এড. মানসী ভট্টাচার্য্য, জাহানারা পারভীন, আনজুমানয়ারা বেগম।
সিংড়ায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন পত্র জমা
উপজেলা নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে সিংড়ায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন জমা প্রদান। শনিবার বিকেলে উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি এড. আবুল কালাম আজাদ ও ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম হোসেন উপজেলা সহকারী রিটার্নিং অফিসার সালমা খাতুনের কাছে মনোনয়ন পত্র জমা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আমিনুল হক, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক এ হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ সোহেল, উপজেলা বিএনপির সহ সভাপতি আফছারুজ্জামান, যুগ্ম সম্পাদক দাউদার মাহমুদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও উপজেলা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক প্রমূখ।




