সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে ২৫ কেজি ৫শ’ গ্রাম (২,১৯৩ ভরি) ভারতীয় রূপা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। ২৫ জানুয়ারী শনিবার রাত ১০ টার দিকে কলারোয়া উপজেলার সীমান্তবর্তী উত্তর ভাদিয়ালি গ্রামের সোনাই নদীর তীর থেকে চোরাকারবারীদের ধাওয়া করে ওই রূপা উদ্ধার করে বিজিবি। তবে, কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি অভিযানকারী দলটি।
সাতক্ষীরা-৩৮ বিজিবির অধিনায়ক লে: কর্নেল ইমাম আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া উপজেলার সীমান্তবর্তী উত্তর ভাদিয়ালি গ্রামের সোনাই নদীর তীরে অভিযান চালালে চোরাকারবারীরা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তা তল¬াশি করে ২৫ কেজি ৫শ’ গ্রাম ভারতীয় রূপা উদ্ধার হয়। উদ্ধারকৃত রূপার আনুমানিক মূল্য ২৮ লাখ ৫০ হাজার ৯শ’ টাকা বলে জানিয়েছেন তিনি।




