ঝালকাঠি প্রতিনিধি : ঝালকঠিতে রেডক্রিসেন্ট সোসাইটির উদ্ধ্যোগে দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটি ইউনিট কার্যালয় চত্ত¡রে কম্বল বিতরণ করেন ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু। এ সময় উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট ইউনিট সাধারন সম্পাদক আলমগীর হোসেন দুলাল ও সদস্য শেখ আবদুল সালাম, ইউনিট লেভেল অফিসার মোঃ ফারুখ হোসেন। এ কর্মসূচিতে দুস্থ ও অসহায় ২শতাধিক নারী.পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।




