ads

শনিবার , ২৫ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল ধ্বসে এক মেধাবী শিক্ষার্থীর মৃত্যু

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৫, ২০১৪ ৬:১২ অপরাহ্ণ

sherpur pic.Nihoto Minalশহিদুল ইসলাম হীরা, শেরপুর : শেরপুরে বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের দেয়াল ধ্বসে মোহাম্মদ মিনাল মিয়া (১০) নামে ৫ম শ্রেণীর এক মেধাবী শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৫ জানুয়ারী শনিবার দুপুরে সদর উপজেলার চরশ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ওই ঘটনা ঘটে।নিহত মিনাল পাশ্ববর্তী  দোছরা ছনকান্দা গ্রামের দিন মজুর আশরাফ আলীর ছেলে। ছেলেটি অসম্ভব মেধাবী হওয়ায় বেসরকারী উন্নয়ন প্রতিষ্ঠান ওয়ার্ল্ডভিশন তার লেখাপড়ার দায়িত্ব নেয়।  এদিকে ওই ঘটনায় অভিভাবকদের মধ্যে উত্তেজনাসহ এলাকায় শোকের ছায়া নেমে  এসেছে।
জানাযায়, শনিবার দুপুরে টিফিনের সময় শিক্ষার্থী মিনাল প্রকৃতিক ডাকে সারা দেওয়ার জন্য বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের ভাঙ্গা একটি দেয়ালের পাশে গেলে ওই সময দেয়ালটি তার উপরে ধ্বসে পড়ে এবং  ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  এলাকাবাসী অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আজিজ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনটির ইট খুলে রাতের আঁধারে বিক্রি করে দেয়ায়  ভবনটির দুইটি দেয়াল ঝুকিপূর্ণ অবস্থায় দাড়িয়ে ছিল। ভিত্তি প্রস্তরের নিচ থেকে ইট খুলে বিক্রি করার ফলে দেয়ালটি  অল্প বাতাসে  ধ্বসে পরে ওই মেধাবী ছাত্রের মৃত্যু হয় বলে এলাকাবাসী ও তার পরিবার দাবি করেন। ঘটনার সাথে সাথে বিদ্যালয়ের শিক্ষকরা ্ওই ছাত্রকে উদ্ধার না করে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। ওই ঘটনায় এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িরে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে  পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয় এবং লাশ উদ্ধার করে।
এব্যাপারে শেরপুর সদর উপজেলা শিক্ষাকর্মকর্তা মনিকা পারভীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংবাদ পেয়ে সদর ইউএনও আইরীন ফারজানা ও আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

Need Ads
error: কপি হবে না!