মৌলভীবাজার প্রতিনিধি : সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, আরিফুল হক চৌধুরী বলেছেন, ৫ জানুয়ারী প্রহসনের নির্বাচন দিয়ে ফ্যাসিস্ট সরকার কায়েম করা হয়েছে। দেশের মানুষ এ ক্রান্তিকালে বেগম খালেদার নেতৃত্বে ঐক্যবদ্ধ। পাতানো নির্বাচনে ভোটার বিহীন ভোট কেন্দ্র দেখে দেশের মানুষ হতাশ।তিনি বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে উপজেলা নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পাতানো সংসদ নির্বাচনের জবাব দিবে জনগন। ২৪ জানুয়ারী শুক্রবার বিকেল সাড়ে ৪টায় সাবেক ছাত্রদল নেতা, যুক্তরাজ্য বিএনপির নেতা ও সাবেক উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ড.সাইফুল আলম চৌধূরীর কুলাউড়ার কাদিপুরস্থ বাড়িতে জাতীয়তাবাদী শক্তির মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো তিনি বলেন।

ড.সাইফুল ইসলামের পিতা প্রবীন সমাজসেবক হাজী মকবুল আলী চৌধুরীর সভাপতিত্বে ও যুক্তরাজ্য যুবদল নেতা মাহবুবুর রহমান চৌধুরী নজরুল এর পরিচালনায় অনুষ্টানে সিটি মেয়র আরিফুল হক চৌধূরী আরো বলেন,
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের আহবানে সাড়া দিয়ে বাকশালী সরকারকে হটিয়ে জনগনের ভোটাধিকার আদায়ের আন্দোলনে সবাইকে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান।
অনুষ্ঠানের আয়োজক বিএনপি নেতা ড.সাইফুল আলম চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন । বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা এড.আবেদ রাজা, কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র কামাল আহমদ জুনেদ, জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলার আমীর আব্দুল বারী মাষ্টার, উপাধ্যক্ষ আব্দুল হান্নান, পৌর কাউন্সিলর শামীম আহমদ চৌধুরী, আং গাফ্ফার চৌধুরী, বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান যথাক্রমে সৈয়দ মহি উদ্দিন হোসেন, আব্দুল জলিল জামাল, রফিক উদ্দিন আহমদ, হাজী সিরাজ মিয়া ও ইছহাক চৌধুরী ইমরান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আজমল আলী শামীম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ফয়জুর রহমান গোলাপ, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক নাজমুল বারী সোহেল প্রমুখ। মিলন মেলায় উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও এলাকার বিভিন্ন স্থরের বিপুল সংখ্যাক সাধারন মানুষ উপস্থিত ছিলেন ।




