ads

শনিবার , ২৫ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আজ মহাকবি মাইকেল মধুসুদন দত্তের ১৯০তম জন্মবার্ষিকী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২৫, ২০১৪ ১:০০ পূর্বাহ্ণ

Modhusudonশামসুর রহমান, কেশবপুর (যশোর) : আজ ২৫ জানুয়ারী। আধুনিক বাংলার রূপকার ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসুদন দত্তের ১৯০ তম জন্ম বার্ষিকী। এ উপলক্ষে কেশবপুরের সাগদাঁড়িতে প্রতি বারের ন্যায় এবারও সপ্তাহ ব্যাপী সরকারী বেসরকারী পৃষ্ঠপোষকতায় মধুমেলার আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ মধুমেলা উদ্যাপিত হয়ে থাকে। সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, মধুমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতি মন্ত্রী ইসমাত আরা সাদেক। বিশেষ অতিথি থাকবেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।
কালজয়ী কবি ‘বঙ্গভাষা’ আর বাংলা সনেটের জনক কবি মাইকেল মধুসুদন দত্ত কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে দত্ত পরিবারে ১৮২৪ সালের ২৫ জানুয়ারী জন্মগ্রহন করেন। বাবা রাজনারায়ন দত্ত মা জাহ্নবী দেবী। ১৮৩০ সালে পাশ্ববর্তী শেখপুরা জামে মসজিদের মৌলভী মখদুম আলী সাহেবের কাছে প্রাথমিক শিক্ষা গ্রহনের পর ১৮৩৩ সালে তিনি কলকাতা চলে যান। ১৮৪৩ সালে খ্রীষ্টান ধর্ম গ্রহন করে। ১৮৪৯ সালে তার প্রথম কাব্যগ্রন্থ ‘দ্য ক্যাপটিভ লেডি’ প্রকাশিত হয়। ১৮৬১ সালে ‘মেঘনাদবধ’ কাব্যগ্রন্থের জন্য তিনি মহাকবি স্বীকৃতি লাভ করেন। ১৮৬৩ সালে তিনি ইংল্যান্ড জান। ১৮৬৭ সালে কবি ব্যারিষ্টার ডিগ্রী নিয়ে আইন ব্যবসা শুরু করেন। ১৮৭২ সালে তাকে ঢাকা বাসী সংবর্ধনা দেয়। ১৮৭৩ সালের ২৯ জুন মধুসুদন কলকাতায় মারা যান। কবির মৃত্যুর কয়েক বছর পর থেকে জন্মস্থান সাগরদাঁড়িতে অনুষ্ঠিত হচ্ছে স্মরণ উৎসব। এই স্মরণ উৎসবই একপর্যায়ে মধুমেলা নামে পরিচিতি লাভ করে। ২৫ জানুয়ারী শুরু হওয়া এ মেলা ২৯ জানুয়ারী পর্যন্ত চলবে। কবির স্মৃতি বিজোড়ীত সাগরদাঁড়ি দেখতে হাজার হাজার মানুষ ছুটে আসবে। এসময় কবি, সহিত্যিক, কণ্ঠ শিল্পী দের মিলন মেলায় সাগরদাঁড়ি হয়ে উঠবে উৎসব মুখর।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!