মেহেরপুর প্রতিনিধি : হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন পালন উপলক্ষে জেলা প্রেস ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারী বৃহস্পতিবার দুপুর ১২টার সময় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস শহীদ। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনার কর্মকর্তা ডঃ মিজানুর রহমান সহ জেলার সকল ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা সভায় অংশ গ্রহন করেন।

এ বছর ১ লাখ ৯৫ হাজার ৬৮২ জনকে হাম রুবেলা টিকা প্রদান সহ শূণ্য থেকে ৫ বছর বয়সী ৬৪ হাজার ২১৬ জন শিশুকে পোলিও টিকা খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। শূণ্য থেকে পাঁচ বছর বয়সী সকল শিশুকে দুফোটা করে পোলিও টিকা সহ ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়সী সকলকে হাম রুবেলাা টিকা প্রদান করা হবে।




