ads

বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

থাইল্যান্ডে জরুরী অবস্থা জারি

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৩, ২০১৪ ৭:৩১ অপরাহ্ণ

250px-Flag_of_Thailandশ্যামলবাংলা ডেস্ক : রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ২২ জানুয়ারী বুধবার থেকৈ থাইল্যান্ডে ৬০ দিনের জরুরিঅবস্থা জারি করা হয়েছে। খবর বিবিসি অনলাইনের।
তথ্য বিবরনীতে জানানো হয়েছে, রাজধানী ব্যাংককসহ আশ পাশের কিছু প্রদেশে এ অবস্থা বলবৎ থাকবে। বেশ কিছুদিন ধরে রাজধানী ব্যাংকক ও এর আশপাশে সরকার বিরোধীরা ইংলাকের পদত্যাগের দাবিতে টানা বিক্ষোভ করে আসছিল। ইংলাক সরকার অবশেষে বিরোধীদের বিক্ষোভ ঠেকাতে চূড়ান্ত এ্যাকশনে গেলো । ওই প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সরকারবিরোধীরা প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পতনের দাবিতে রাজধানী ব্যাংককের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রেখেছে। বড় ধরনের সহিংসতার আশঙ্কায় এ জরুরী অবস্থা জারি করা হলো।বিরোধীদের লাগাতার বিক্ষোভের মুখে রীতিমতো স্থবির হয়ে পড়েছিল ব্যাংকক।
বিরোধীদের আন্দোলনের মুখে মঙ্গলবার মন্ত্রিসভার জরুরি বৈঠকে ওই জরুরি অবস্থা জারির পদক্ষেপ নিলেন থাই প্রধানমন্ত্রী।  জরুরি অবস্থা জারির কারণ ব্যাখ্যা করে থাই উপপ্রধানমন্ত্রী সুরাপং তোভিচাকচাইকুল আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেন, ব্যাংককের পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা প্রতিষ্ঠায় জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।
জরুরি আইনের বলে থাই সরকার রাজধানীতে প্রয়োজনে কারফিউ জারির পাশাপাশি অভিযোগ ছাড়াই যে কাউকে আটক করতে পারবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!